মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী

সোনার দেশ ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৭ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৭ অপরাহ্ন
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী
মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলছেন ঢাবির একজন সাবেক শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবিকে কেন্দ্র করে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অবশেষে সেই ছবির ফ্রেম ভেঙে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংগ্রহশালায় গিয়ে ফ্রেম ভেঙে ছবিটি ছিঁড়ে ফেলেন তিনি। 


জানা যায়, তিনি ডাকসু নির্বাচনের আলোচিত ও বয়োজ্যেষ্ঠ ভিপি (সহ-সভাপতি) প্রার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের ছাত্র ছিলেন তিনি।


জিন্নাহর ছবি ভাঙার আগে আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা জিন্নাহ তৈরি করে দিয়েছে। কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে বলে যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন, জিন্নাহ সাহেব আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না।’ 


তিনি আরও বলেন, ‘ভাষা আন্দোলনের মূল নায়ক হিসেবে পরিচিতি আবুল কাসেম। উনার নেতৃত্বে ১১ মার্চ, ১৯৪৮ হরতাল পালন হয়েছিল। সেখানে অনেক ছাত্র গ্রেফতার হয়েছিলেন, দুই হাজারের ওপরে। সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন