শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীর ১১৪০ কৃষক পেলেন বিনামূল্যে ধানের বীজ ও সার

WP Import ১৫ ডিসেম্বর ২০২৫ ০১:৪২ অপরাহ্ন
WP Import ১৫ ডিসেম্বর ২০২৫ ০১:৪২ অপরাহ্ন
ঈশ্বরদীর ১১৪০ কৃষক পেলেন বিনামূল্যে ধানের বীজ ও সার
ঈশ্বরদীর ১১৪০ কৃষক পেলেন বিনামূল্যে ধানের বীজ ও সার


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে চলতি বোরো মওসুমে ১১৪০ জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে বোরো হাইব্রিড ও বোরো উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধানের বীজ এবং সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবাগত ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ধীমান তানভীর স্বাক্ষর, প্রাণীসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন, উপসহকারি কৃষি অফিসার জাহিদ হাসান হিরক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম ফজলুর রহমান, সাপ্তাহিক ঈশ্বরদী’র সম্পাদক সেলিম সরদার প্রমুখ।

উপজেলার সাঁড়া, পাকশী, মুলাডুলি, দাশুড়িয়া, সলিমপুর, সাহাপুর ও লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন এবং ঈশ্বরদী পৌর এলাকার ৯টি ওয়ার্ডে মোট ১১৪০ জন কৃষকদের ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি বোরো মওসুমে আবাদের জন্য ধানবীজ ও সার প্রদান করা হয়।