শনিবার, আগস্ট ২২, ২০২৬

কানসাটে এখনো মিলছে কাটিমন আম, প্রতিমণ ১৬ হাজার টাকা

WP Import ১৩ ডিসেম্বর ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ন
WP Import ১৩ ডিসেম্বর ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ন
কানসাটে এখনো মিলছে কাটিমন আম, প্রতিমণ ১৬ হাজার টাকা
কানসাটে এখনো মিলছে কাটিমন আম, প্রতিমণ ১৬ হাজার টাকা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন মৌসুম দীর্ঘতর হচ্ছে। ডিসেম্বরে এসেও মিলছে আম।  মাসখানেক পরেই আমগাছে মুকুল দেখা দিবে। সূচনা হবে নতুন আম মৌসুমের।
কানসাট বাজাওে মিলছে কটিমন জাতের আম। শুক্রবার ছুটির দিনেও বাজারে আম নিয়ে এসেছিলেন এক ব্যবসায়ী। প্রতিমণ আমের দাম ১৬ হাজার টাকা।

আমচাষি ও ব্যবসায়ীরা জানিয়েছেন, বেশ কিছু নাবি জাতÑ বিশেষ করে কাটিমন জাতের আমচাষ সম্প্রসারণ হয়েছে জেলাজুড়ে। এ কারণে শীতকালেও পাওয়া যাচ্ছে এ জাতের আম।

শুক্রবার কানসাট বাজারে গিয়েছিলেন কৃষি উদ্যোক্তা গোলাম মোস্তফা সুমন। এ সময় বাজারে বিক্রি হচ্ছিল কাটিমন আম। তবে দাম ছিল অনেক বেশি। গোলাম মোস্তফা সুমন কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন। তিনি জানান, বাজারে আসা আমগুলোর আকার ও রঙ ভালো ছিল। দাম চাওয়া হয় প্রতি মণ ১৬ হাজার টাকা।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, শিবগঞ্জ উপজেলায় ২ হাজার ১৫০ হেক্টর জমিতে কাটিমন জাতের আম বাগান রয়েছে। অসময়ের আম হিসেবে পরিচিত পাওয়ায় এ আমের চাহিদা বাড়ছে দিন দিন।
তিনি বলেন, গত সপ্তাহেই ১৩-১৪ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে আম। এখন ১৬ হাজার টাকা হলে সেটা অস্বাভাবিক নয়।