মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

বদলগাছী কৃষি পুনর্বাসন সহায়তা বিনামূল্যে বীজ সার বিতরণ

বদলগাছী প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
বদলগাছী কৃষি পুনর্বাসন সহায়তা বিনামূল্যে বীজ সার বিতরণ

নওগাঁর বদলগাছী কৃষি পুনর্বাসন সহায়তা রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনা মূল্যে বীজ সার বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় এমপি ফজলে হুদা বাবুল। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে  উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমাম হোসেন, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল কুমার, থানা অফিসার ইনচার্জ মো, হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী প্রমুখ। রবি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নে মোট ৪ হাজার ১শত জন কৃষকের মাঝে সরিষার বীজ এবং কৃষি উপকরণ সার বিতরণ করা হবে।