মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

ধামইরহাটে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

ধামইরহাট প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ১১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ধামইরহাট প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
ধামইরহাটে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

নওগাঁর ধামইরহাট উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে সহকারী শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকার।


প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি-১ ও নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদকে অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়।


ধামইরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু হেনা মো. মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন ও মিজানুর রহমান।


এ ছাড়া বক্তব্য দেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক আবু ইউসুফ মো. বদিউজ্জামান বকুল, প্রধান শিক্ষক খেলুন সরদার, এনামুল হক, সেলিনা আকতার, আব্দুল বারী পলাশ, সহকারী শিক্ষক আবু নাসের বকুল, মোস্তাফিহুর রহমান তোতা এবং শিক্ষক সমিতির সাবেক সম্পাদক শাহজাহান কবির।


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার দেন।


বিদায়ী বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ‘আমি প্রাথমিক শিক্ষা পরিবারের একজন সদস্য। শিক্ষকতা পেশায় সুস্থভাবে কর্মজীবন শেষ করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’