চাকরির প্রলোভনে মানবপাচার
প্রতিকারের উপায় কী?
চাকরির প্রলোভনে মানবপাচারের ঘটনা মোটেও থামছে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনি মাঝেমধেই পাচারচক্রের সদস্যদের গ্রেফতার করলেও কোনোভাবেই থামছে না অমানবিক কর্মকাণ্ড। এ ধরনের কর্মকাণ্ড একটি গুরুতর অপরাধ হিসেবে গন্য করা হয়। কর্মসংস্থানের অভাব এবং উন্নত জীবনের স্বপ্নে বিভোর হয়ে সাধারণ পরিবারের সদস্যরা খুব সহজেই প্রতারক চক্রের নির্মম শিকারে পরিণত হচ্ছে। প্রতারকচক্র উচ্চ বেতন ও আকর্ষণীয় কাজের প্রলোভন দিয়ে মানুষকে প্রতারণা করছে এবং প্রতারণার শিকার ব্যক্তিদের জোরপূর্বক শ্রম, অনৈতিক কাজ কিংবা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ব্যবহার করা হয়। কোনো কোনো ক্ষেত্রে প্রাণহানির মত ঘটনাও ঘটছে।
বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন ধরনের অমানবিক ঘটনার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তথ্য অনুযায়ী
বায়োমেট্রিক জটিলতা আর ফ্লাইট সংকটে কম্বোডিয়ায় আটকে আছেন অন্তত দেড় শতাধিক বাংলাদেশি, যারা চাকরির জন্য সেখানে গিয়ে কেউ কেউ প্রতারণা ও মানব পাচারের শিকার হয়েছেন। ভিসার মেয়াদ শেষ হওয়া, জরিমানা মওকুফ ও সাক্ষাৎকারের মতো আনুষ্ঠানিকতা শেষ করেও দেশে ফিরতে পারছেন না তারা। অর্থসংকট সেখানে এসব কর্মীর দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। কম্বোডিয়ায় বাংলাদেশের দূতাবাস না থাকায় থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর উদ্ধৃতি দিয়ে অপর এক প্রতিবেদনের তথ্যমতে, নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে দেশটির সেনাবাহিনির হাতে তুলে দেয়ার অভিযোগ উঠেছে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ২১ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়। সেখানে ড্রোন হামলায় অন্তত ২০ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ১৪ অক্টোবর ২০২৬ রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হয় এসআরবি-১০ ব্যাটালিয়নের পক্ষ থেকে।
১৯ সেপ্টেম্বর অপর এক সংবাদ-প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- ইউরোপে চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি ২০ থেকে ৪০ লাখ টাকা নিতো একটি মানব পাচারকারী চক্র। পরে ভুক্তভোগীদের বিভিন্ন দেশ ঘুরিয়ে ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে নারী-পুরুষদের পাচার করতো চক্রটি। এসআরবি-৪ ও ১-এর যৌথ দল এ চক্রের অন্যতম হোতাকে গ্রেফতার করার পর এসব তথ্য জানা যায়।
বিদেশে কর্মসংস্থানের আশায় যাওয়া মানুষ এমন প্রতারণার শিকার হচ্ছে প্রতিনিয়ত। তারপরও মানুষের মধ্যে কোনো ধরনের সচেতনতা গড়ে উঠছে না। প্রতারকদের লোভনীয় অফার পেলে তারা সর্বস্ব দিয়ে হলেও বিদেশে পাড়ি দিতে রাজি হচ্ছে। প্রতারক চক্রের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনিও খুব একটা পেরে উঠছে না। ফলে, প্রতিকারও কাঙ্ক্ষিত মাত্রায় পাওয়া যাচ্ছে না। অথচ এই প্রতারণা বন্ধ করতে হবে। এর জন্য উপায়-অনুসন্থান করা খুবই জরযরি হয়ে পড়েছে।