বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিস্ফোরক আইনের মামলায় মো. মোক্তার আলী ইমন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে নগরীর পবা থানার নওহাটার গরুহাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইমন পুঠিয়াপাড়া গ্রামের মো. মিলন হকের ছেলে।
পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর পবা থানায় বিস্ফোরক আইনের ৩, ৪ ও ৬ ধারায় একটি মামলা করা হয়। ওই মামলার ১০ নম্বর আসামি হিসেবে নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।