শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ নভেম্বর ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ নভেম্বর ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ছয়জন, মাদকসংক্রান্ত মামলার আসামি নয়জন এবং অন্যান্য মামলার আসামি চারজন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আরএমপি।