আবুল কালাম আজাদের ২য় মৃত্যুবার্ষিকী আজ

ঈশ্বরদী প্রতিনিধি :
শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে মৃত্যুবরণকারী পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের ২য় মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার পাকশীর যুক্তিতলা গ্রামে তাঁর পারিবারিক উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে সকল আত্মিয়-স্বজন ও শুভাকাঙ্খিদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।