সোমবার, আগস্ট ২৪, ২০২৬

সাংবাদিক মহসিন রিয়াজীর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ

WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৮ অপরাহ্ন
WP Import ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৮ অপরাহ্ন
সাংবাদিক মহসিন রিয়াজীর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মহসিন রিয়াজীর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদী প্রেসক্লাব, ঈশ্বরদী ললিতকলা একাডেমীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ৭০-৮০’র দশকে বিটিভি ও দৈনিক বাংলার তৎকালীন সাংবাদিক, কবি, লেখক, সাহিত্যিক ও চিত্রশিল্পী মহসিন রিয়াজীর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার ঈশ্বরদীর বাবুপাড়া এলাকায় পারিবারিক উদ্যোগে বাবুপাড়া জামে মসজিদ ও বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে সকল আত্মিয়-স্বজন ও শুভাকাঙ্খিদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁর বড় ছেলে ফেরদৌস রিয়াজী অঞ্জন।