জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল রোববার (১৪ সেপ্টেম্বর) জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার ছোটগারি এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ধৃত আসামী ক্ষেতলাল থানার মাঝিয়াস্থল ছোটগারি এলাকার আনিছুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (৩৪)। এ সময় আসামীর কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তিতে জানান হয়, গ্রেফতারকৃত আসামি আরিফুল ইসলাম চিহ্নিত মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে আসামি অকপটে স্বীকার করে যে, সে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।