সোমবার, আগস্ট ২৪, ২০২৬

কুষ্টিয়ার অপহরণ মামলার প্রধান আসামি ফারুককে জয়পুরহাট থেকে গ্রেফতার, অপহৃতাকে উদ্ধার

WP Import ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৬ অপরাহ্ন
WP Import ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৬ অপরাহ্ন
কুষ্টিয়ার অপহরণ মামলার প্রধান আসামি ফারুককে জয়পুরহাট থেকে গ্রেফতার, অপহৃতাকে উদ্ধার
কুষ্টিয়ার অপহরণ মামলার প্রধান আসামি ফারুককে জয়পুরহাট থেকে গ্রেফতার, অপহৃতাকে উদ্ধার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় জয়পুরহাটের কালাই থানার মাত্রাই দিঘিপাড়া হতে কুষ্টিয়ার মিরপুর থানার অপহরণ মামলার মূল আসামি ওমর ফারুক (১৯)কে গ্রেফতার করেছে। ধৃত আসামী কালাই থানার দিঘিপাড়ার মো. বাদশার ছেলে। এ সময় অপহৃতা ছাত্রীকে উদ্ধার করা হয়। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভিকটিম কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদহ ডিগ্রি কলেজে পড়াশুনা করে। অপহরণকারী আসামি ফারুক (১৯) এর সাথে ভিকটিমের মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আসামি ফারুক ভিকটিমকে প্রেমের প্রস্তাব সহ বিবাহের প্রলোভন দেখায়।

গত ২৬ জুন সকাল অনুমান ৬ ঘটিকায় ভিকটিম কোচিং এ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সকাল অনুমান ৬:২০ ঘটিকায় কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদহ হারুমোড়ে রাস্তার উপর পৌছালে পূর্ব থেকে ওৎপেতা থাকা উল্লিখিত ১নং আসামিসহ আরো ০৩ জন আসামির সহযোগিতায় ভিকটিমকে এর পথরোধ করে জোরপূর্বক একটি সাদা রংয়ের মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।

এ সংক্রান্তে ভিকটিমের মা নারগিচ খাতুন (৪২) এর অভিযোগের প্রেক্ষিতে কুষ্টিয়ার মিরপুর থানার মামলা নং-০৭, তারিখ-০৪/০৭/২০২৫, ধারা- ৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) রুজু হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট থানার তদন্তারী কর্মকর্তা মামলাটির তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারেন যে, ভিকটিম এবং অপহরনকারী জয়পুরহাটের কালাই থানা এলাকায় পলাতক অবস্থায় বসবাস করছে।
অপহৃত ভিকটিমকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।