সোমবার, আগস্ট ২৪, ২০২৬

অপহরণ মামলার প্রধান আসামি হাসানকে বদলগাছী থেকে গ্রেফতার, অপহৃতকে উদ্ধার

WP Import ১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০২ অপরাহ্ন
WP Import ১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০২ অপরাহ্ন
অপহরণ মামলার প্রধান আসামি হাসানকে বদলগাছী থেকে গ্রেফতার, অপহৃতকে উদ্ধার
অপহরণ মামলার প্রধান আসামি হাসানকে বদলগাছী থেকে গ্রেফতার, অপহৃতকে উদ্ধার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বুধবার (১০ সেপ্টেম্বর) ৫:৪০ ঘটিকায় নওগাাঁর বদলগাছী থানার ডাঙ্গিসারা এলাকা হতে জয়পুরহাটের আক্কেলপুর থানার অপহরণ মামলার মূল আসামি হাসান (২০)কে গ্রেফতার করেছে। ধৃত আসামী বদলগাছী থানার পিন্ডিরা পূর্বপাড়ার আব্দুল জলিলের ছেলে। এ সময় অপহৃতা কিশোরীকে উদ্ধার করা হয়। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অপহৃতা স্থানীয় আক্কেলপুর থানার তিলকপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। অপহরণকারী হাসান (২০) অপহৃতাকে কে স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময়ে প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত।

গত ৫- আগস্ট সকাল অনুমান ১০ ঘটিকায় ভিকটিম প্রতিদিনের ন্যায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে আক্কেলপুর থানার তিলকপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর পৌছালে সেখানে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা আসামি হাসান অজ্ঞাতনামা কয়েকজন আসামির সহযোগিতায় ভিকটিম এর পথরোধ করে জোরপূর্বক সিএনজি যোগে তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায় এবং ধর্ষণ করে।

এ সংক্রান্তে ভিকটিমের মা সুমি আক্তার (৩০) এর অভিযোগের প্রেক্ষিতে আক্কেলপুর থানার মামলা নং-১৫, তারিখ-২১/০৮/২০২৫, ধারা- ৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) রুজু হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট থানার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী হাসানকে গ্রেফতার এবং ভিকটিম তিশাকে উদ্ধারে তৎপর হয়।
অপহৃত ভিকটিমকে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।