সাবেক কমিশনার বোগদাদ হোসেনের ইন্দেকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীর জ্যেষ্ঠ সংবাদপত্র বিক্রেতা ও ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার বোগদাদ হোসেন (৭০) মস্তিস্কে রক্তক্ষরণসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোববার সন্ধ্যা ৬টার সময় শহরের বিমানবন্দর রোডে তাঁর নিজ বাড়িতে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে যান। গতকাল সোমবার সকাল ১০টায় ঈশ্বরদী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে রহিমপুর গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।