শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে বিসিবির নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, রুল জারি

সোনার দেশ ডেস্ক ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন
নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে বিসিবির নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, রুল জারি
ফাইল ছবি

দেশের নারী ক্রিকেটারদের জন্য একটি নিরাপদ, হয়রানিমুক্ত এবং জেন্ডার-সংবেদনশীল ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-সহ সংশ্লিষ্ট বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। 


সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন বেঞ্চ এই রুল জারি করেন।


রুল বিচারাধীন থাকাবস্থায় হাইকোর্টের রায়ের নির্দেশনার আলোকে যৌন হয়রানি বিরোধী নীতিমালা কার্যকর করতে বিসিবিকে নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।


তথ্যসূত্র: বাংলানিউজ