শ্রীলঙ্কাকে হারিয়ে জিম্বাবুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন
অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ডকে আগেই বিদায় করেছিল জিম্বাবুয়ে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে।
কলম্বোতে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ব্রিয়ান বেনেটের অপরাজিত ফিফটি, সিকান্দার রাজা, মারুমানি ও রায়ান বার্লের ব্যাটে ভর করে ১৯.৩ ওভারে ১৮২ রান তুলে জয় নিশ্চিত করে।
তথ্যসূত্র: রাইজিংবিডি