রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বিপিএল সিজন ১৩ এর চ্যাম্পিয়ন কোকো স্মৃতি ক্লাব

নিজস্ব প্রতিবেদক ১৭ এপ্রিল ২০২৬ ১০:২৭ অপরাহ্ন খেলা
নিজস্ব প্রতিবেদক ১৭ এপ্রিল ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
বিপিএল সিজন ১৩ এর চ্যাম্পিয়ন কোকো স্মৃতি ক্লাব

ভাটাপাড়া প্রিমিয়ার লিগ (বিপিএল) সিজন ১৩ এর শিরোপা জয়লাভ করেছে কোকো স্মৃতি ক্লাব।


শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে নগরীর কালেক্টরেট মাঠে খেলার মাঠে ফ্রেন্ডস এম্পায়ার দলকে ৪ রানে পরাজিত করে সিজন ১৩ চ্যাম্পিয়ন হয়েছে কোকো স্মৃতি ক্লাব। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি সভপতি মিজানুর রহমান মিজান,


মহানগর যুবদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রকি, আরিফুজ্জামান আরিফ, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি শাহানুর ইসলাম মিঠু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’ সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, শরিফুল ইসলাম অপু প্রমূখ। ভাটাপাড়া যুব সংঘের সভাপতি নাসির উদ্দিন শেখের সভাপতিত্ব শুভেচ্ছা বক্তব্য রাখেন দীপন, গাজী ও সঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান আবাবিল।