বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

চিনে থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দারুণ শুরু

সোনার দেশ ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬ ১২:৫২ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬ ১২:৫২ অপরাহ্ন
চিনে থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দারুণ শুরু
বাংলাদেশ নারী কাবাডি দল।

চিনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় বাংলাদেশকে। থাইল্যান্ডের খেলোয়াড়রা শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের রেইডারদের ক্ষিপ্রতা এবং ডিফেন্ডারদের দৃঢ়তায় তারা খুব একটা সুবিধা করতে পারেনি। প্রথমার্ধেই ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ দল।

পুরো ম্যাচে বাংলাদেশ মোট ৫১ পয়েন্ট অর্জন করে, যেখানে থাইল্যান্ড থমকে যায় মাত্র ৩৪ পয়েন্টে। রক্ষণভাগ এবং রেইডিং উভয় বিভাগেই থাইল্যান্ডকে টেক্কা দিয়েছে বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে ম্যাচের শেষ দিকে থাইল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশ দলের কৌশলী খেলার সামনে বেশি দূর যেতে পারেনি। এই জয়ে নক-আউট পর্বে ওঠার লড়াইয়ে আগামীকাল বাংলাদেশ নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন