মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

সিরিয়া ও লাওসের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের

সোনার দেশ ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬ ১০:০১ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬ ১০:০১ অপরাহ্ন
সিরিয়া ও লাওসের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের

এশিয়ান বিচ গেমসে সিরিয়াকে একেবারেই পাত্তা দেয়নি বাংলাদেশ পুরুষ কাবাডি দল। ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে তারা।


ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই লড়াইয়ের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়। বাংলাদেশ ২৯-৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। সিরিয়ার ডিফেন্স লাইন ভেঙে একের পর এক পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের রেইডাররা। অন্যদিকে রক্ষণভাগও ছিল নিশ্ছিদ্র, যা সিরিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়।


পুরুষ দলের এই বড় জয়ের আগেই থাইল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল। শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টে জয় পায় টাইগ্রেসরা।


ভলিবলেও জিতেছে বাংলাদেশ

এশিয়ান বিচ গেমসে চীনের সানিয়াতে কাবাডির পর ভলিবলেও জিতেছে বাংলাদেশ দল। পুরুষদের দল ২-০ সেটে হারিয়েছে লাওসকে।


শুরুতে ২১-৯ পয়েন্টে জয় আসে। পরে ২১-১০ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। শুক্রবার কাজাখস্তানের বিপক্ষে খেলবে হরষিত বিশ্বাস ও তার সঙ্গী।


কখ্যসূত্র: বাংলাট্রিবিউন