বিশ্বকবির জন্মবার্ষিকীতে ‘জন্মের প্রথম শুভক্ষণ’ পরিবেশনা
রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনা নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বগুড়া জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়েছে। “শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল কবিগুরুর গান, কবিতা আবৃত্তি, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক, একেএম আহসানুল তৈয়ব জাকির, সিভিল সার্জন, ডা, খুরশীদ আলম, কবি ও প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ।
এছাড়াও এসময় শিল্পকলা একাডেমি নির্ধারিত শিল্লী কলাকৌশুলীর পাশাপাশি একই মিলনায়তনে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন সংগঠনের‘জন্মের প্রথম শুভক্ষণ’ পরিবেশনা হয়।
এ অনুষ্ঠানের আয়োজনে সভাপতিত্ব করেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল এবং পুন্ড ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক শিমু রায়সহ সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাপন বদলালেও রবীন্দ্রনাথের সৃষ্টি আজও সমানভাবে প্রাসঙ্গিক। তার গান, কবিতা ও দর্শন নতুন প্রজন্মকে মানবিকতা, সৌন্দর্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করে।
আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। কথা, কবিতা, গান ও নৃত্যের সমন্বয়ে দলীয় পরিবেশনায় উঠে আসে রবীন্দ্রচেতনার নানা অনুষঙ্গ। পরিবেশনাগুলোতে ছিল আবেগ, শৈল্পিকতা ও নান্দনিক উপস্থাপনার ছাপ। দর্শকের উপস্থিতিও ছিল প্রাণবন্ত।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেন মাহাবুব হাসান সোহাগ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহাবুব হাসান সোহাগ ও তাসনিম ত্রয়ী। আয়োজকেরা জানান, রবীন্দ্রচর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সমগ্র অনুষ্ঠানে জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থী, প্রশিক্ষকবৃন্দ, সংস্কৃতিপ্রেমী, শিল্পী, এবং অভিভাবকমন্ডলী ও অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।