রবিবার, জুন ২১, ২০২৬

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিল বাংলাদেশ

সোনার দেশ ডেস্ক ২০ মে ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ২০ মে ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন
পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিল বাংলাদেশ

পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৯৭.২ ওভারে ৩৫৮/১০ (শাহজাদ ০*; ফজল ৬, আওয়াইজ ২১, বাবর ৪৭, শাকিল ৬, শান ৭১, সালমান ৭১, হাসান ০, সাজিদ ২৮, রিজওয়ান ৯৪, আব্বাস ০)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১০২.২ ওভারে ৩৯০/১০, লিড ৪৩৬ (, তাইজুল ৮*; তানজিদ ৪, মাহমুদুল ৫২, মুমিনুল ৩০, শান্ত ১৫, লিটন ৬৯, মিরাজ ১৯, তাইজুল ২২, তাসকিন ৬, শরিফুল ১২, মুশফিক ১৩৭)

পাকিস্তান প্রথম ইনিংসে ৫৭.৪ ওভারে ২৩২/১০ (আব্বাস ০*; ফজল ৯, আওয়াইজ ১৩, শান ২১, শাকিল ৮, বাবর ৬৮, সালমান ২১, রিজওয়ান ১৩, হাসান ১৮, শাহজাদ ১০, সাজিদ ৩৮)

বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৭ ওভারে ২৭৮/১০ ( শরিফুল ১২*; মাহদুমুল ০, তানজিদ ২৬, মুমিনুল ২২, শান্ত ২৯, মুশফিক ২৩, মিরাজ ৪, তাইজুল ১৬, তাসকিন ৭, লিটন ১২৬, নাহিদ ০) 

সিরিজের শেষ টেস্টে জিততে রেকর্ড গড়তে হতো পাকিস্তানকে। রিজওয়ানের ব্যাটিং রোমাঞ্চ ছড়ালেও শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে টানা দ্বিতীয় টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে তারা। সিলেটে বাংলাদেশ জিতেছে ৭৮ রানের ব্যবধানে।   

সাজিদের পর আউট রিজওয়ান, জয়ের অপেক্ষায় বাংলাদেশ

শেষ দিন সকাল থেকে বাংলাদেশের দুশ্চিন্তা বাড়াচ্ছিলেন সাজিদ খান ও মোহাম্মদ রিজওয়ান। ব্যবধানও কমিয়ে আনছিলেন তারা। অষ্টম উইকেটে দুজনে যোগ করেছেন ৫৪ রান। অবশেষে এই জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। ৯৫.২ ওভারে সাজিদ খানকে  স্লিপে শান্তর ক্যাচ বানিয়েছেন তিনি। এই উইকেট তুলেই তাইজুল টেস্ট ক্যারিয়ারের ১৮তম ৫ উইকেট পূরণ করেন। সাজিদ আউট হন ২৮ রানে। তার ৩৬ বলের ইনিংসে ছিল ৫টি চার। পরের ওভারে শরিফুল ইসলাম তুলে নেন সেঞ্চুরির অপেক্ষায় থাকা রিজওয়ানের উইকেট। পাকিস্তানি ব্যাটারকে ৯৪ রানে ক্যাচ আউট করিয়েছেন তিনি। 

জয়ের অপেক্ষায় বাংলাদেশ

৪৩৭ রানের লক্ষ্য তাড়ায় রেকর্ডই গড়তে হতো পাকিস্তানকে। সেই লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে ষষ্ঠ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানেরা চেষ্টা করেছিল পাকিস্তান। সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান দারুণ প্রতিরোধ গড়ে স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু নতুন বল নেওয়ার পর স্পিনার তাইজুল ইসলামের আঘাতে ভেঙেছে ১৩৪ রানের এই জুটি। সালমান আলীকে (৭১) ফিরিয়েছেন তিনি। তার পর হাসান আলীকেও তুলে নিলে জয়ের মঞ্চ গড়ে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। রোমাঞ্চকর হয়ে দাঁড়ানো এই টেস্টের শেষ দিন বাংলাদেশের জয়ের জন্য চাই আর ৩ উইকেট। কিন্তু রাত থেকে সকালে তুমুল বৃষ্টির কারণে শেষ দিনের খেলা একটু দেরিতে শুরু হয়েছে। সকাল সোয়া দশটায় মাঠে নেমেছে দুই দল।  

পাকিস্তান গতকাল দিন শেষ করেছিল ৭ উইকেটে ৩১৬ রানে। তাদের জয়ের জন্য আরও দরকার ১২১ রান। বাংলাদেশের পথে কাঁটা হয়ে এখনও আছেন রিজওয়ান। তিনি ৭৫ রানে ব্যাট করছেন। সঙ্গে আছেন সাজিদ খান (৮*)। 

এই টেস্ট জিতলে সিরিজ ২-০ তে নিশ্চিত করবে বাংলাদেশ।দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম। ১১৩ রানে ৪ উইকেট নিয়েছেন। ৫৮ রানে দুটি নিয়েছেন নাহিদ রানা। একটি নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন