রবিবার, জুন ২১, ২০২৬

ধর্মেন্দ্রর ‘পদ্মবিভূষণ’ গ্রহণ করবেন হেমা, অমিতাভকে দেখতে গিয়ে অজ্ঞান ভক্ত!

সোনার দেশ ডেস্ক ২৫ মে ২০২৬ ০২:৫৯ অপরাহ্ন বিনোদন
সোনার দেশ ডেস্ক ২৫ মে ২০২৬ ০২:৫৯ অপরাহ্ন
ধর্মেন্দ্রর ‘পদ্মবিভূষণ’ গ্রহণ করবেন হেমা, অমিতাভকে দেখতে গিয়ে অজ্ঞান ভক্ত!

বলিউডের প্রয়াত তারকা ধর্মেন্দ্র-র মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মান গ্রহণ করতে আজ দিল্লিতে উপস্থিত হয়েছেন তাঁর স্ত্রী তথা বর্ষীয়ান অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনী । আজ, ২৫শে মে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আনুষ্ঠানিকভাবে এই সম্মান প্রদান করছেন।

গত বছর (২০২৫) নভেম্বর মাসে ৮৯ বছর বয়সে প্রয়াত হন ধর্মেন্দ্র। তাঁর ৯০তম জন্মদিনের ঠিক কয়েক সপ্তাহ আগে এই কিংবদন্তি অভিনেতার চলে যাওয়া চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছিল। চলতি বছরের জানুয়ারি মাসে ভারত সরকারের তরফ থেকে ওঁর দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের অনবদ্য অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’-এর ঘোষণা করা হয়।দিল্লি থেকে এই গৌরবের ও আবেগের মুহূর্ত নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন হেমা মালিনী। এই সম্মান হাতে নেওয়ার আগে হেমা মালিনী বলেন,“এটা আমার জন্য অত্যন্ত আবেগের একটা মুহূর্ত। আমার সঙ্গে (ছোট মেয়ে) অহনা এসেছে। এষাও আসতে চেয়েছিল, কিন্তু ও শেষ পর্যন্ত আসতে পারল না। আমাদের পুরো পরিবার আজ ভীষণ খুশি। সানি, ববি- সবাই এই সম্মানের ব্যাপারে জানে এবং এটা আমাদের সবার জন্যই এক গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত।”

বলিউডের অন্যতম সফল এবং বাণিজ্যিক ছবির ‘কিং অফ কমেডি’ খ্যাত প্রখ্যাত পরিচালক ডেভিড ধাওয়ান-কে নিয়ে সম্প্রতি চলচ্চিত্র উৎসবে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।  আর এই মঞ্চেই ওঁর অনুরাগী এবং সিনেমা প্রেমীদের জন্য এক মন খারাপ করা খবর দিলেন পরিচালক। ইভেন্ট চলাকালীন চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় ডেভিড ধাওয়ান জানান, ওঁর আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-ই হতে চলেছে ওঁর কেরিয়ারের শেষ চলচ্চিত্র। বলিউডের এই ‘নম্বর ১’ পরিচালকের মুখে অবসরের এই কথা শুনে আবেগ ধরে রাখতে পারেননি খোদ করণ-ও। অনুষ্ঠান শেষ হতেই নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘ডেভিডজি’র ‘সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতি ভাগ করে একটি অত্যন্ত আবেগঘন নোট পোস্ট করেন করণ জোহর।

ডেভিড ধাওয়ানের এই আকস্মিক ঘোষণায় ওঁর হৃদয়ে তৈরি হওয়া মিশ্র অনুভূতির কথা জানিয়ে করণ ইনস্টাগ্রামে লেখেন, “গতকাল যখন আমি ডেভিডজির এই সেলিব্রেশনে গিয়েছিলাম, তখন উনি আমাকে বললেন যে এটিই ওঁর জীবনের শেষ সিনেমা হতে চলেছে... ওঁর এই কথাটি শোনার পর আমার হৃদয়ে একটা অম্লমধুর ভাবনা তৈরি হয়েছিল। এখানে এমন একজন চলচ্চিত্র নির্মাতার কথা হচ্ছে, যিনি বলিউডে সম্পূর্ণ একটি নতুন ঘরানার জন্ম দেওয়ার জন্য এককভাবে দায়ী... আর ‘ডেভিড ধাওয়ানের সিনেমা’ মানেই তো ভরপুর বিনোদন... আমাদের গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি ওঁকে কতটা ভালবাসে, সম্মান করে এবং ওঁর সাফল্য উদযাপন করে... তা নিয়ে কোনও দ্বিমত হতেই পারে না!!! আপনার ছেলের সঙ্গে আপনার এই আসন্ন সামার ব্লকবাস্টারের জন্য অনেক শুভেচ্ছা... ডেভিড ধাওয়ান... আপনি সবসময়ই আমাদের ‘নম্বর ১’ মানুষ থাকবেন।”

তথ্যসূত্র: আজকাল অনলাইন