শনিবার, আগস্ট ২২, ২০২৬

জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ

সোনার দেশ ডেস্ক ২৬ জুন ২০২৬ ১২:১৩ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ২৬ জুন ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ

আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদি হাসান মিরাজ। আর সহ-অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।


সবশেষ ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে কোন পরিবর্তন আনেননি নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। খারাপ পারফর্ম করা সত্ত্বেও স্কোয়াডে টিকে গেছেন সাইফ হাসান।


বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা


সফরের সূচি

একমাত্র টেস্ট: ২৮ জুন -২ জুলাই ২০২৬

ভেন্যু: হারারে স্পোর্টস ক্লাব

বাংলাদেশ সময় দুপুর ১:৩০

ওয়ানডে সিরিজ: ১ম ওয়ানডে: ৬ জুলাই ২০২৬

২য় ওয়ানডে: ৯ জুলাই ২০২৬

৩য় ওয়ানডে: ১১ জুলাই ২০২৬

ভেন্যু: হারারে স্পোর্টস ক্লাব

সময়: বাংলাদেশ সময় দুপুর ১:৩০


টি-টোয়েন্টি সিরিজ

১ম টি-টোয়েন্টি: ১৫ জুলাই ২০২৬

২য় টি-টোয়েন্টি: ১৭ জুলাই ২০২৬

৩য় টি-টোয়েন্টি: ১৯ জুলাই ২০২৬

ভেন্যু: কুইন্স স্পোর্টস ক্লাব

সময়: বাংলাদেশ সময় বিকেল ৪:৩০। 


তথ্যসূত্র: রাইজিংবিডি