শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিশ্বকাপ থেকে আলজেরিয়ার বিদায়, শেষ ষোলোতে সুইজারল্যান্ড

সোনার দেশ ডেস্ক ০৩ জুলাই ২০২৬ ১২:২৬ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ০৩ জুলাই ২০২৬ ১২:২৬ অপরাহ্ন
বিশ্বকাপ থেকে আলজেরিয়ার বিদায়, শেষ ষোলোতে সুইজারল্যান্ড
রাউন্ড অব ৩২-এর খেলায় আলজেরিয়ার মুখোমুখি সুইজারল্যান্ড

আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। শুক্রবার (৩ জুলাই) সকালে ৯টায় শুরু হওয়া ম্যাচে আফ্রিকান প্রতিপক্ষকে ২-০ গোলে পরাজিত করে ইউরোপের দলটি।


কানাডার ভ্যাঙ্কুভারের ম্যাচটিতে শুরু থেকেই দাপট ছিল সুইসদের। এতে সুফলও পায় দলটি। ম্যাচের ১০ মিনিটেই মানজাম্বির বাড়ানো বলটি জালে জড়ান সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলো। এরপর ৩৫ মিনিট দুই দলই আক্রমণ চালালেও গোলের দেখা মেলেনি।


ম্যাচের ৪৬ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় সুইজারল্যান্ড। ডেন এনদোয়ের অসাধারণ এক গোলে লিড বাড়িয়ে বিরতিতে যায় দুই দল।


ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ চললেও কোনও দলই আর বল জালে জড়াতে পারেনি। গোটা ম্যাচে বল দখলে এগিয়ে থেকে সুইসদের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারেনি আলজেরিয়া। বরং বল কম দখলে রেখে সুইজারল্যান্ড কার্যকরি আক্রমণ তৈরি করেছে বেশি। যার মধ্যে দুটি গোলে রূপান্তরিত হয়।


এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। পরের রাউন্ডে তারা কলম্বিয়া ও ঘানার ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন