শনিবার, আগস্ট ২২, ২০২৬

সত্যিই কি বিশ্বকাপ সাজানো! বাড়তি সুবিধা পাচ্ছেন মেসিরা?

সোনার দেশ ডেস্ক ১৩ জুলাই ২০২৬ ০২:২৪ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ১৩ জুলাই ২০২৬ ০২:২৪ অপরাহ্ন
সত্যিই কি বিশ্বকাপ সাজানো! বাড়তি সুবিধা পাচ্ছেন মেসিরা?
লিয়োনেল মেসি। পিছনে কয়েক জন সতীর্থ। -ফাইল চিত্র।

এ বারের বিশ্বকাপ সত্যিই আলাদা। ফুটবলের থেকে রেফারি ও ভার-এর সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে বেশি। অভিযোগ উঠেছে, লিয়োনেল মেসির আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে উঠে-পড়ে লেগেছে ফিফা। তাই মেসিদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। সত্যিই কি তাই? কী বলছে ভার-এর তথ্য?

‘নর্থইস্টার্ন গ্লোবাল নিউজ’ এ বারের বিশ্বকাপের ভার-এর সব সিদ্ধান্ত বিশ্লেষণ করেছে। কোন দেশের পক্ষে ও বিপক্ষে কতগুলি সিদ্ধান্ত গিয়েছে তা শতাংশে বিশ্লেষণ করা হয়েছে। প্রতি ১০০টি ফাউলে ভার কত শতাংশ হস্তক্ষেপ করেছে তা এই তথ্য থেকেই স্পষ্ট।

দেখা যাচ্ছে, ভার-এর সুবিধার নিরিখে আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের পক্ষে গিয়েছে ৬.৭ শতাংশ সিদ্ধান্ত। বিপক্ষে অবশ্য একটিও যায়নি। তালিকার শীর্ষে রয়েছে মেক্সিকো। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশের পক্ষে ৭.৮ শতাংশ সিদ্ধান্ত গিয়েছে। তাদের বিরুদ্ধেও কোনও সিদ্ধান্ত যায়নি।

উল্লেখ্য বিশ্বকাপের গ্রুপ পর্বে কিন্তু আর্জেন্টিনা ম্যাচে ভার এক বারের জন্যও হস্তক্ষেপ করেনি। যা হয়েছে রাউন্ড অফ ৩২, শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনালে। ফলে ভার-এর সাহায্যেই যে শুধু আর্জেন্টিনা এগোচ্ছে, তার প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। তবে হ্যাঁ, ভার-এর বেশ কিছু সিদ্ধান্ত মেসিদের পক্ষে গিয়েছে।

পর্তুগাল ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমর্থকদের একটি বড় অংশ আর্জেন্টিনার বিরুদ্ধে সমাজমাধ্যমে সোচ্চার। আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের পর রেফারি ও ভার-এর একের পর এক ভুল বার করতে তাঁরা ব্যস্ত। একটি পরিসংখ্যান তাঁদেরও অবাক করবে। ভার থেকে তৃতীয় সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে পর্তুগাল। তাদের পক্ষে দিয়েছে ৪.৬ শতাংশ সিদ্ধান্ত। বিপক্ষে একটিও নেই।

ভার-এর সিদ্ধান্তে সবচেয়ে ক্ষতি হয়েছে ক্রোয়েশিয়ার। রাউন্ড অফ ৩২-এ পর্তুগালের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে তাদের একটি গোল ভার বাতিল করেছে। ফলে বিদায় নিতে হয়েছে লুকা মদ্রিচদের। হিসাব বলছে, ৬.৫ শতাংশ সিদ্ধান্ত ক্রোয়েশিয়ার বিপক্ষে গিয়েছে। তাদের পক্ষে একটি সিদ্ধান্তও যায়নি। দ্বিতীয় স্থানে ইরান। তাদের বিপক্ষে গিয়েছে ৫.৪ শতাংশ সিদ্ধান্ত। তাদের পক্ষেও কোনও সিদ্ধান্ত যায়নি।

বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলির পক্ষে ও বিপক্ষে ভার-এর হস্তক্ষেপে কত শতাংশ সিদ্ধান্ত গিয়েছে তা-ও দেখে নেওয়া যাক।

১) মেক্সিকো-৭.৮ (পক্ষে), ০.০ (বিপক্ষে)

২) আর্জেন্টিনা- ৬.৭ (পক্ষে), ০.০ (বিপক্ষে)

৩) পর্তুগাল-৪.৬ (পক্ষে), ০.০ (বিপক্ষে)

৪) নিউ জিল্যান্ড-৪.২ (পক্ষে), ০.০ (বিপক্ষে)

৫) সৌদি আরব-৩.৬ (পক্ষে), ০.০ (বিপক্ষে)

৬) অস্ট্রিয়া-৩.৬ (পক্ষে), ৩.৬ (বিপক্ষে)

৭) উজবেকিস্তান- ৩.৩ (পক্ষে), ২.০ (বিপক্ষে)

৮) জর্ডন- ৪.৩ (পক্ষে), ৫.৯ (বিপক্ষে)

৯) বেলজিয়াম- ৩.২ (পক্ষে), ১.৫ (বিপক্ষে)

১০) আমেরিকা-২.৭ (পক্ষে), ১.৭ (বিপক্ষে)

১১) বসনিয়া- ২.৬ (পক্ষে), ০.০ (বিপক্ষে)

১২) কানাডা-২.৫ (পক্ষে), ১.৪ (বিপক্ষে)

১৩) ইকুয়েডর- ২.৫ (পক্ষে), ১.৯ (বিপক্ষে)

১৪) তুরস্ক- ২.৪ (পক্ষে), ০.০ (বিপক্ষে)

১৫) স্কটল্যান্ড- ২.৩ (পক্ষে), ০.০ (বিপক্ষে)

১৬) ঘানা- ২.২ (পক্ষে), ০.০ (বিপক্ষে)

১৭) দক্ষিণ আফ্রিকা- ২.১ (পক্ষে), ২.৬ (বিপক্ষে)

১৮) সেনেগাল- ২.০ (পক্ষে), ২.৬ (বিপক্ষে)

১৯) সুইডেন- ১.৯ (পক্ষে), ০.০ (বিপক্ষে)

২০) ব্রাজিল- ১.৭ (পক্ষে), ১.৮ (বিপক্ষে)

২১) প্যারাগুয়ে- ১.৭ (পক্ষে), ৪.০ (বিপক্ষে)

২২) ফ্রান্স- ১.৬ (পক্ষে), ০.০ (বিপক্ষে)

২৩) মিশর- ১.৪ (পক্ষে), ১.৬ (বিপক্ষে)

২৪) স্পেন- ০.০ (পক্ষে), ১.৭ (বিপক্ষে)

২৫) নরওয়ে- ০.০ (পক্ষে), ২.০ (বিপক্ষে)

২৬) কঙ্গো- ০.০ (পক্ষে), ২.০ (বিপক্ষে)

২৭) অস্ট্রেলিয়া- ০.০ (পক্ষে), ২.১ (বিপক্ষে)

২৮) আলজেরিয়া- ০.০ (পক্ষে), ৩.৩ (বিপক্ষে)

২৯) ইরাক- ০.০ (পক্ষে), ৩.৩ (বিপক্ষে)

৩০) তিউনিশিয়া- ০.০ (পক্ষে), ৩.৩ (বিপক্ষে)

৩১) ইংল্যান্ড-০.০ (পক্ষে), ৩.৫ (বিপক্ষে)

৩২) জার্মানি- ০.০ (পক্ষে), ৪.০ (বিপক্ষে)

৩৩) কাতার- ০.০ (পক্ষে), ৫.১ (বিপক্ষে)

৩৪) ইরান- ০.০ (পক্ষে), ৫.৪ (বিপক্ষে)

৩৫) ক্রোয়েশিয়া-০.০ (পক্ষে), ৬.৫ (বিপক্ষে)

বাকি ১৩ দেশের খেলায় ভার কোনও হস্তক্ষেপ করেনি। ফলে তাদের এই তালিকায় রাখা হল না।

তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন