শনিবার, আগস্ট ২২, ২০২৬

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

সোনার দেশ ডেস্ক ০৯ আগস্ট ২০২৬ ১২:০৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৯ আগস্ট ২০২৬ ১২:০৫ অপরাহ্ন
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

বগুড়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান।


তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

ওসি হাফিজুর বলেন, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের ওপর ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। পরে সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাক ওই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়।

এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।


তিনি আরও বলেন, এ ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চলমান থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।


তথ্যসূত্র: বিডিনিউজ