শনিবার, আগস্ট ২২, ২০২৬

মেঘনায় কচুরিপানায় উৎকট গন্ধ, মিলল নারী-পুরুষের লাশ

সোনার দেশ ডেস্ক ০৯ আগস্ট ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৯ আগস্ট ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন
মেঘনায় কচুরিপানায় উৎকট গন্ধ, মিলল নারী-পুরুষের লাশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।


গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সরজিৎ কুমার ঘোষ বলেন, রোববার দুপুর ২টার দিকে জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন খবর পেয়ে পুলিশ চর রমাজানবেগ গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে।


উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ এবং পুরুষের ৪৫ হবে বলে ধারণা করছে পুলিশ।


নারীর দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। ফলে পুলিশ একে হত্যাকাণ্ড বলেও ধারণা করছে। পুরুষের এমন কিছু ছিল না। তবে তার মরদেহে পচন ধরেছে।


নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সরজিৎ কুমার ঘোষ বলেন, ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তাদের হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।


মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


তথ্যসূত্র: বিডিনিউজ