বাংলাদেশের বিপক্ষে মান বাঁচাতে কয় পরিবর্তন নিয়ে নামছে অস্ট্রেলিয়া
ঘরের মাঠ ডারউইনে প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি জেক ওয়েদারাল্ড। সিরিজের প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে কপাল পোড়ে ওয়েদারাল্ডের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকেই বাদ পড়েন তিনি। তাঁর জায়গায় এসেছেন ম্যাথু রেনশ। জায়গা করে নিয়েছেন একাদশেও।
বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে। ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিং করবেন রেনশ। ওয়েদারাল্ডের জায়গায় রেনশর অন্তর্ভুক্তি ম্যাকাই টেস্টের একমাত্র পরিবর্তন। ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে এটাকে ‘লজ্জাজনক’ আখ্যা দেওয়া হয়েছে। এমনকি রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলের মতো কিংবদন্তিরাও ধুয়ে দিয়েছেন ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। ম্যাকাইতে আগামীকাল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে অজিরা তাই নামছে ধবলধোলাই এড়ানোর মিশনে।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের একাদশ
ম্যাথু রেনশ, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক ব্যাটার), বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড
তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন