মঙ্গলবার, সেপ্টেম্বর ০৮, ২০২৬

চীনে নারী হকি দলের হ্যাটট্রিক জয়

সোনার দেশ ডেস্ক ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:০২ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:০২ অপরাহ্ন
চীনে নারী হকি দলের হ্যাটট্রিক জয়

অ-২০ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ পুরুষ দল এখনও জয়ের দেখা না পেলেও টানা তিন ম্যাচে জিতল নারী দল। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে উড়িয়ে দেয়ার পর পাকিস্তানকে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আজ সকালে কাজাখস্তানকে পরাজিত করেছে তারা।


চীন বাংলাদেশের চেয়ে দুই ঘণ্টা এগিয়ে। তাই বাংলাদেশে ক্রীড়াপ্রেমীরা ঘুম থেকে উঠেই হকির জয়ের খবর পেয়েছে। বাংলাদেশ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল। প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে যায়৷


দ্বিতীয় কোয়ার্টারে কোনো দল গোল করতে পারেনি। মধ্য বিরতির পরের কোয়ার্টারেও বাংলাদেশ গোল পায়নি। তবে শেষ কোয়ার্টারে আরও দুই গোল করায় ৪-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। রিমন দুটি ও লিজা ও লিমা একটি করে গোল করেন।


বাংলাদেশ নারী দল জুনিয়র এশিয়া কাপে চ্যালেঞ্জার গ্রুপে রয়েছে। এই গ্রুপে হকির উন্নয়নশীল দেশগুলো রয়েছে। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ হংকং। চ্যালেঞ্জার গ্রুপে স্থানের উপর এলিট গ্রুপের বিপক্ষে স্থান নির্ধারণী প্রতিপক্ষ ঠিক হবে। এদিকে বাংলাদেশ পুরুষ দল বিকেলে কাজাখস্তানের বিপক্ষে খেলবে।


তথ্যসূত্র: ঢাকাপোস্ট