শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

এমি অ্যাওয়ার্ড জিতলেন যারা

সোনার দেশ ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন বিনোদন
সোনার দেশ ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন
এমি অ্যাওয়ার্ড জিতলেন যারা
ম্যাথিউ রিস, রিয়া সিহর্ন, স্টিফেন কোলবা, জিন স্মার্ট, নোয়া ওয়াইল (বাঁ থেকে)

টেলিভিশনের সবচেয়ে বড় পুরস্কার এমি অ্যাওয়ার্ড। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল ৭৮তম এই আসর। এবার সবচেয়ে বেশি পুরস্কার জয়ী হয়েছে—‘উইডোজ বে’, ‘দ্য পিট’ এবং ‘ডিটিএফ সেন্ট লুইস’। এ বছর এমি বিজয়ীদের মধ্যে উল্লেখ্য কয়েকটি শাখার তালিকা নিচে দেওয়া হলো—

সেরা কমেডি: উইডোজ বে

সেরা ড্রামা: দ্য পিট

সেরা লিমিটেড সিরিজ: ডিএফটি সেন্ট লুইস

সেরা অভিনেত্রী (কমেডি): জিন স্মার্ট (হ্যাকস)

সেরা অভিনেতা (কমেডি): ম্যাথিউ রিস (দ্য বিস্ট ইন মি)

সেরা অভিনেত্রী (ড্রামা): রিয়া সিহর্ন (প্লুবিরাস) 

সেরা অভিনেতা (ড্রামা): নোয়া ওয়াইল (দ্য পিট)

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): স্যালি ফিল্ড (রিমার্কাবলি ব্রাইট ক্রিচার্স)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ম্যাথিউ রিস (দ্য বিস্ট ইন মি) 

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): কেট ও’ফ্লিন (ইউডোজ বে)

সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): স্টিফেন রুট (ইউডোজ বে)

সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): অ্যালিসন জ্যানি (দ্য ডিপ্লোম্যাট)

সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): টম পেলফ্রি (টাস্ক) 

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ডিএফটি সেন্ট লুইস

সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ডিএফটি সেন্ট লুইস 

ভ্যারাইটি টক সিরিজ: দ্য লেট শো উইথ স্টিফেন কোলবা

রিয়েলিটি কম্পিটিশন প্রোগ্রাম: দ্য ট্রেইটার্স 

সেরা পরিচালক (কমেডি সিরিজ): হিরো মুরাই (ইউডোজ বে)

সেরা পরিচালক (ড্রামা সিরিজ): সোল মেটস্টাইন (স্লো হর্সেস) 


তথ্যসূত্র: রিাইজিংবিডি