রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ঈশ্বরদীতে ৬০০ ‘হলদে পাখি’ শিশুদের মাঝে পোশাক বিতরণ

WP Import ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫০ অপরাহ্ন
WP Import ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫০ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীতে ১০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গার্লস গাইড সম্প্রসারণ করতে ‘হলদে পাখি’ নামের ৬০০ শিশু ছাত্রীর মাঝে বিশেষ পোশাক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পোশাক বিতরণ করেন প্রধান অতিথি পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সোলায়মান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সাহিনা আক্তার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, ‘বিজ্ঞ পাখি’ খ্যাত শিক্ষক মোছা. সানজিদা খাতুন, ‘হলদে পাখি’ শিক্ষার্থী গোধুলী সাহা প্রমুখ।

প্রসঙ্গত: পাবনার ঈশ্বরদী উপজেলার ১০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গার্লস গাইড সম্প্রসারণ করতে প্রতিটি স্কুল থেকে ৬ জন করে শিশু ছাত্রী বাছাই করার পর ‘হলদে পাখি’ নাম দিয়ে তাদের বিশেষভাবে প্রশিক্ষিত করার উদ্যোগ গ্রহণ করে প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন। এই হলদে পাখিদের আলাদাভাবে চি‎িহ্নত করতে তাদের সাদা ও হলুদের মিশ্রনে বিশেষ পোষাক প্রদান করা হয়। প্রাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, পাবনা জেলায় এই উদ্যোগ ঈশ্বরদীতেই প্রথম অনুষ্ঠিত হলো, পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও ‘হলদে পাখি’ কার্যক্রম চালু করা হবে।