রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৩ জন নিহত

WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০১ অপরাহ্ন
WP Import ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০১ অপরাহ্ন

পাবনা প্রতিনিধি:


পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা, মা ও মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে সোহেল রানা (২৮), তাঁর স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও মেয়ে সুমাইয়া (৭)।
ফরিদপুর থানার ওসি হাসনাত জামান জানান, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল তিনটার দিকে মারা যান সোহেল।
ওসি আরো জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহত বাবা, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।