ঈশ্বরদীতে সিপিবি’র দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত সভাপতি অলোক মজুমদার, সাধারণ সম্পাদক আহসান হাবিব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি পাবনা জেলা কমিটির দ্বাদশ সম্মেলন শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে। নবগঠিত ৭ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. অলোক মজুমদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কমরেড আহসান হাবিব। শুক্রবার (২৯ আগস্ট) পাবনার ঈশ্বরদীতে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে পাবনা জেলা সিপিবির দ্বাদশ সম্মেলন শেষে রাতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহসাধারণ সম্পাদক জুয়েল হোসেন সোহাগ, নির্বাহী সদস্য পান্না বিশ্বাস, আব্দুল কাদের, বাসুদেব দাস ও অধ্যাপক মহাসেতা ঘোষ। সম্মেলন উপলক্ষে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক, কৃষক নেতা ও রাকসুর সাবেক ভিপি কমরেড রাগিব আহসান মুন্না। সম্মেলন উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড জামাত আলী মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য কৃষকনেতা কমরেড জাহিদ হোসেন খান। পাবনা জেলা সিপিবি’র বিদায়ী সভাপতি কমরেড আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কৃষক নেতা কমরেড আহসান হাবিব, সদস্য পান্না বিশ্বাস,
ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক ডা. অলোক কুমার মজুমদার, চাটমোহর শাখা সিপিবির সাধারণ সম্পাদক বাসুদেব প্রমুখ। সম্মেলন উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রাতে নতুন কমিটি ঘোষনা করা হয়।