রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ঈশ্বরদীতে সিপিবি’র দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত

WP Import ২৯ আগস্ট ২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন
WP Import ২৯ আগস্ট ২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন
ঈশ্বরদীতে সিপিবি’র দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত
ঈশ্বরদীতে সিপিবি’র দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি পাবনা জেলা কমিটির দ্বাদশ সম্মেলন পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক কৃষক নেতা ও রাকসুর সাবেক ভিপি কমরেড রাগিব আহসান মুন্না।

সম্মেলন উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড জামাত আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিপিবি’র কেন্দ্রীয় সদস্য কৃষকনেতা কমরেড জাহিদ হোসেন খান। পাবনা জেলা সিপিবির সভাপতি কমরেড আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সালফি আল ফাত্তাহ,

জেলা কমিটির সদস্য পান্না বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক ডা. অলোক কুমার মজুমদার, সিপিবি নেতা কমরেড আহসান হাবিব, বাসুদেব প্রমুখ। সম্মেলন উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।