ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের দক্ষিণ ইয়ার্ডে পাতিবিলের নিকট এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্র জানায়, রাজশাহী থেকে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি পাতিবিল এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান অজ্ঞাত ওই ব্যক্তি। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ রেললাইন থেকে লাশ উদ্ধার করে। পরে লাশটির ময়না তদন্ত করতে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মৃত ব্যাক্তির পরিচয় খুঁজে বের করার জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মৃত ব্যাক্তির ফিঙ্গার প্রিন্ট নিয়ে তাঁর পরিচয় জানার চেষ্টা করছেন। এ বিষয়ে ঈশ^রদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।