জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে ঈশ্বরদী চ্যাম্পিয়ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাঁথিয়া উপজেলা একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরদী উপজেলা একাদশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন ষ্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে প্রথম সেমিফাইনালে ভাঙ্গুড়া উপজেলা একাদশ ফুটবল দলকে পরাজিত করে ঈশ্বরদী উপজেলা দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ঈশ্বরদী উপজেলা একাদশের পক্ষে দীপ্র ও বাদল একটি করে গোল করে। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন যৌথভাবে ঈশ্বরদীর দীপ্র ও সাঁথিয়ার রতন। পাবনার জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন দল ঈশ্বরদীর পক্ষ থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশসহ খেলোয়াড়বৃন্দ।