জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাহ আলম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা। রোববার (২৪ আগস্ট) জেলার পুনটের বফলগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহ আলম কালাই-এর পুনট পূর্বপাড়ার লোকমানের ছেলে।
র্যাব জানায়- র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল গ্রেপ্তারকৃত শাহ আলমের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুনটের বফলগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে শাহ আলমকে আটক করা হয়। এসময় তার থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। শাহ আলম চিহ্নিত মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে-ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সে ঘটনাস্থলে অবস্থান করছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালাই থানায় মামলা হয়েছে।