রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ঈশ্বরদীতে স্কুল থেকে চুরি করা ২ ল্যাপটপসহ গ্রেপ্তার ৩ চোর

WP Import ২৪ আগস্ট ২০২৫ ০৯:৩৭ অপরাহ্ন
WP Import ২৪ আগস্ট ২০২৫ ০৯:৩৭ অপরাহ্ন
ঈশ্বরদীতে স্কুল থেকে চুরি করা ২ ল্যাপটপসহ গ্রেপ্তার ৩ চোর
ঈশ্বরদীতে স্কুল থেকে চুরি করা ২ ল্যাপটপসহ গ্রেপ্তার ৩ চোর

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয়সহ স্কুলে স্কুলে ধারাবাহিক চুরির ঘটনায় জড়িত ৩ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে চুরি করা দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. রনি, আসাদুল ইসলাম ও শামিম মন্ডল। শনিবার (২৩ আগস্ট) রাতভর অভিযান চালিয়ে ঈশ^রদী ও লালপুর থেকে এদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার ঈশ^রদী থানা থেকে আনুষ্ঠানিক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য জানান ঈশ^রদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে ঈশ^রদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা ভেঙে ল্যাপটপ, পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ের দরজা ভেঙে মূল্যবান জিনিসপত্র, কেন্দ্রীয় জামে মসজিদ এর দানবাক্স ভেঙে টাকা চুরি, কৃষকের গোয়াল থেকে ৪টি গরু চুরি, অটোইজি বাইক, মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এসব ধারাবাহিক চুরির ঘটনায় গত এক মাসে ঈশ^রদী থানায় অন্তত: ৮টি মামলাও হয়েছে। স্কুলের ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধারে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অভিযানে নামে পুলিশ। শনিবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে উপজেলার ইস্তা এলাকা থেকে মো, রনিকে গ্রেপ্তার করে তার স্বীকারোক্তি অনুযায়ী লালপুর থেকে আসাদুল ইসলাম ও মো. শামিম মন্ডলকে গ্রেপ্তার করার পর শামিমের ঘর থেকে দুটি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়।

ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর বলেন, ধারাবহিক চুরির ঘটনায় স্কুলে, মসজিদে, বাড়িসহ বিভিন্ন স্থান থেকে অটোইজিবাইক, মোটর সাইকেল চুরি হয়। এসব ঘটনায় থানায় এ মাসে ৮টি মামলা হয়েছে। চোর ধরতে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৪ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।