শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ক্রিকেটারদের আল্টিমেটাম : নাজমুলের পদত্যাগ অন্যথায় বিপিএল-সহ সব খেলা বয়কট

সোনার দেশ ডেস্ক ১৪ জানুয়ারি ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ১৪ জানুয়ারি ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন
ক্রিকেটারদের আল্টিমেটাম :  নাজমুলের পদত্যাগ অন্যথায় বিপিএল-সহ সব খেলা বয়কট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিস্ময়কর মন্তব্যে ক্রিকেটাররা ভালো দৃষ্টিতে নেয়নি। এর প্রতিবাদে বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) মধ্যে তার পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। দুপুর ১টায় বিপিএলের ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ কিংবা বয়কট বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।


বুধবার (১৩ জানুয়ারি) রাতে জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, ‘আপনারা সবাই জানেন শেষ কিছুদিন ধরে যা হচ্ছে। প্রথমে একজনের ওপর, এরপর এখন সব ক্রিকেটারকে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে, এসব কখনোই গ্রহণযোগ্য নয়। এটা আমরা আশা করি না। ভাষাগতভাবে একজন পরিচালকের আরও সাবধান হওয়া উচিত। বিশেষ করে উনি যা বলেছেন, এটা পুরো ক্রিকেটাঙ্গনকে হার্ট করেছে।’


মোহাম্মদ মিঠুন আরও বলেছেন, ‘আপনারা সবাই জানেন শেষ কিছুদিন ধরে যা হচ্ছে। প্রথমে একজনের ওপর, এরপর এখন সব ক্রিকেটারকে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে, এসব কখনোই গ্রহণযোগ্য নয়। এটা আমরা আশা করি না। ভাষাগতভাবে একজন পরিচালকের আরও সাবধান হওয়া উচিত। বিশেষ করে উনি যা বলেছেন, এটা পুরো ক্রিকেটাঙ্গনকে হার্ট করেছে।’


এম নাজমুলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোয়াব সভাপতি মিঠুন বলেছেন, ‘উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো উনি যদি আগামীকাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করবো।


’-বাংলা ট্রিবিউন