সাঁথিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন
‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন,পাট,তিল, মুগ ও আউশ ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ আল সাদী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ।
এ সময় আরো বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোখলেছুর রহমান,সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী,সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি ফারুক হোসেন।এসময় উপস্থিত ছিলেন,সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক মিয়া রানা,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল কুমার দাস সহ সাংবাদিক, কৃষি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ১হাজার জন কৃষককে পাটের বীজ,৭০জনকে মুগের বীজ,১হাজার ২০০ জনকে তিলের বীজ, ১হাজার ৬০০ জনকে আউশ ধানের বীজ এবং ২২০ জন কৃষককে এয়ার ফ্লো মেশিন ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা হিসেবে প্রদান করা হবে বলে কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে।