একটুখানি সুখের জন্য
সুখের আশা তুমি দিলে
করলে প্রেমে বন্দি,
একটুখানি সুখের জন্য
করছি আমি সন্ধি।
জীবন আমার ব্যথার নদী
বুকে দুখের চর,
তোমার মনে বাঁধবো আমি
আমার মনের ঘর।
কবে পাবো তোমায় আমি
করছি মনে ফন্দি।
জীবন জ্বালায় জ্বলি আমি
সুখের দুয়ার বন্ধ,
ভালোবেসে দাও গো তুমি
মনে সুখের ছন্দ।
নিজের কাছে নিজেই আমি
হবো না প্রতিদ্বন্দ্বি
তুমি আমি পথের পথিক
চলাতে তাই মন দি।
তোমার কাছে যাবো আমি
যাবো ওগো ছুটে
মন বাগানে যদি কখন
আশার ফুলটি ফোটে,
একটুখানি সুখের আশায়
আমি আজও কান্দি।