শনিবার, আগস্ট ২২, ২০২৬

অদৃশ্য আয়নায়

মাহফুল আখতার ২৪ জুলাই ২০২৬ ১২:০৬ অপরাহ্ন পাণ্ডুলিপি
মাহফুল আখতার ২৪ জুলাই ২০২৬ ১২:০৬ অপরাহ্ন
অদৃশ্য আয়নায়
সংগৃহীত ছবি

কিছু বাঞ্ছনা মাখা টিসু পেপারে 

কতক অভিমান লাটিমে ঘোরে।

ভালোলাগাগুলো দিন শেষে

গোলাপ পাপড়িতে ঝরে,

ভালোবাসাটুকু চায়ের ধোঁয়ায়। 



বেদনা বিকেল টঙ এর চা ঘরে

একলা সন্ধায়, ছাত্রাবাসের সম্মুখে 

রঙ্গণ ফুলদল একাকিত্ববাসে।


সময়ের জুয়ারি জোয়ারে

জুজু বুুড়ির ভয় দেখিয়ে 

জুজুর ঘরে রেখে যায় যে প্রণয়,

সে প্রেমগাঁথাও কেন পড়ে মনে?


অদৃশ্য আয়নায় নিজেকে 

আবারও নতুন করে সাজাই; 

মূলত মিথ্যে আশ্বাস ভ্রংশ হলেও 

মানুষের নষ্ট চিত্ত চেনা যায়না।