বদলগাছীতে কনকনে শীত সর্বনিম্ন তাপমাত্রা ১১. ৯ ডিগ্রি সেলসিয়াস

নওগাঁর বদলগাছী কনকনে শীত উপেক্ষা করে আলুখেতের পরিচর্যা করছে কৃষকেরা
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শৈত্য প্রবাহে সাধারণ মানুষ জবুথবু হয়ে পড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩. ৯ ডিগ্রি সেলসিয়াস। ৫ দিন থেকে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। বেলা ২টার পরে কিছুটা রোদ গায়ে লাগলেও রোদের উষ্ণতা নেই।
বিকাল ৪ টার পর থেকে নামছে কনকনে শীত ও রাতে পড়ছে বৃষ্টির মত ঘন কুয়াশা। বদলগাছী আবহাওয়া অফিনস বুধবার সকাল ৬ টায় বদলগাছীসহ জেলার আশেপাশে এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস।
এলাকাবাসী জানায় তীব্র শীত উপেক্ষা করে চলছে আলুসহ বিভিন্ন রবিশষ্যের পরিচর্যা। দিন মজুর কৃষি শ্রমিকেরা জীবন জীবিকার তাগিদে এই কনকনে শীত উপেক্ষা করে মাঠে নামছে। রাত ১২ টার পর থেকে বৃষ্টির মত ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল থেকে শুরু হয় শৈত্য প্রবাহ। কুয়াশার কারনে রাস্তাঘাট দেখা যায় না। দিনের বেলা হেড লাইট জ¦ালিয়ে চলাচল করছে যানবাহন।
বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামদিুল ইসলাম গত কয়েকদিন থেকেই তাপমাত্রা নেমে আসছে। মঙলবার ছিল তাপমাত্রা ১২.১ ডিগ্রী সেলসিয়াস আজ বুধবার ১১.৯ ডিগ্রী সেলসিয়াস।