অজানা সমুদ্র
দিকে দিকে দেখি শত পৃথিবীর কত রূপ
চলমান জলস্রোতে কক্সবাজার নেই চুপ
সমুদ্রের বেলাভূমি সীমানা ওই বহুদূর
ডলফিন কচ্ছপে রাখে তার যত সুর।
বিপন্ন শুশুক আর কুমিরও ভীত রয়
মানুষের ভীড়ে তারা হলো বুঝি এই ক্ষয়
প্রকৃতির বুকে ঢাকা মানুষের জঞ্জাল
সি-বীচ কোলে ওই বনানীর কঙ্কাল।
ব্রিটিশের রাজত্ব হয়ে গেল কত কাল
আড়ালেই আছে তবু সমুদ্রের কত হাল
ধূসর গোলাপী রঙে ডলফিন কত সব
নির্ভয়ে জলকেলি করে তারা কত রব।
কচ্ছপ বহুজাতি কাঁকড়ার চলাচল
এছড়াও খেলা করে মাৎস্যরা অবিকল
হাজার বছর তারা থাকে নীল সি-বীচে
নীল তিমি স্কুইড থাকে তার খুব নিচে।
টিভি আর পর্দায় এই সব ছিলো তাই
বাস্তবে এ জগৎ একদিন তারে পায়
ওই রূপ ছিলো ভালো ছিলো তারা সব চুপ
কোভিডের আড়ালেই ধরা দিলো তার রূপ।