রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নাইজেরিয়ায় যাত্রীবাহী নৌকা উল্টে ২৬ জনের মৃত্যু

WP Import ০২ অক্টোবর ২০২৫ ০৭:৫৬ অপরাহ্ন আন্তর্জাতিক
WP Import ০২ অক্টোবর ২০২৫ ০৭:৫৬ অপরাহ্ন
নাইজেরিয়ায় যাত্রীবাহী নৌকা উল্টে ২৬ জনের মৃত্যু
নাইজেরিয়ায় যাত্রীবাহী নৌকা উল্টে ২৬ জনের মৃত্যু

সোনার দেশ ডেস্ক:


নাইজেরিয়ার নাইজার নদীতে যাত্রীবাহী একটি নৌকা উল্টে যাওয়ার পর ডুবে ২৬ আরোহীর মৃত্যু হয়েছে, জানিয়েছেন দেশটির একজন কর্মকর্তা।
দেশটির উত্তরমধ্যাঞ্চলীয় কোগি রাজ্যের তথ্য কমিশনার কিংসলে ফ্যানও বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, নৌকাটির আরোহীদের মধ্যে অধিকাংশই পেশায় ব্যাপারী ছিলেন।
ওই বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই ব্যাপারীরা বুধবার কোগির ইবাজি জেলা থেকে নাইজার নদী দিয়ে প্রতিবেশী এডো রাজ্যের ইলুশি বাজারে যাচ্ছিলেন। কিন্তু ইবাজিতে থাকাকালেই তাদের বহনকারী নৌকা উল্টে যায়।

নাইজেরিয়ার অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটিতে প্রায় ৮০ জন আরোহী ছিল। তাদের মধ্যে ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
দেশটির সংবাদপত্র ডেইলি পোস্ট নৌপরিবহন কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত আছে।
নাইজেরিয়ার প্রায়ই নৌকাডুবি বা উল্টে যাওয়ার ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী বোঝাই করা ও নিরাপত্তা বিধিনিষেধ না মানা এর প্রধান কারণ।
তথ্যসূত্র: বিডিনিউজ