রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫

WP Import ২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:২১ অপরাহ্ন আন্তর্জাতিক
WP Import ২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:২১ অপরাহ্ন
মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫
মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫


সোনার দেশ ডেস্ক :


মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৫৯ জন।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় বুধবার রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকা ইজতাপালাপা’র একটি ব্যস্ত সড়কে সীমানা দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় ওই জ্বালানিবাহী ট্যাংকার ট্রাকটির। এ সময় ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল।

সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের ধাক্কায় ট্রাকের আশপাশে অন্তত ৩০টি যানবাহনে আগুন ধরে যায়।

মেক্সিকো সিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় এখনও ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ৩৮ জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন।

আহতদের মধ্যে ১১ জন শিশু স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। দুই বছর বয়সী এক শিশু গুরুতর দগ্ধ হওয়ায় তাকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের গ্যালভেস্টনে একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা এবং উচ্চগতিতে গাড়ি চলানোর জন্যই এ দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
তথ্যসূত্র: রাইজিংবিডি