নতুন আলোর দিন, হোক অমলিন । জেসমিন নাহার
স্বাগতম নতুন বছর
নতুন বলেই এতো ঘটা
আড়ম্বরই অভ্যর্থনা। এ নয়।
এই যে হিম ছড়ানো কুয়াশার জাল
এই যে শীত-কম্পন, বেসামাল
এই যে আলো-আাঁধারের গমন-প্রস্থান
এর পরত প্রপাতে থাকুক শুভ’র স্রোত
লাগুক প্রাণে, প্রাণের আনন্দ। এ-ই তো
এ প্রার্থনা নিয়ে জেগে থাকা চোখের কোণে
সেই নক্ষত্রের লালন, যার ওপারে আছে
ওই তো, ওই তো তোমার, পরিযায়ী মন
আর এপারে আমার শ্বাসে বিষবাষ্পনাশী
তোমার বাতাসের বিশুদ্ধ প্লাবন।