হাফিজুল ইসলাম চৌধুরী হিফ্জুর কবিতা: নির্বাচন ২০২৬
এবার শীতের মাঘ এসেছে
ভোটের হাওয়া নিয়ে
শীতের মাঝে প্রার্থীরা সব
ঘুরছে বাড়ি গিয়ে।
সত্য ন্যায়ের পথে যে জন
দেশকে ভালোবাসে
বাড়িয়ে দু’হাত সদায় থাকে
অসহায়ের পাশে।
তার গোলাতেই এবার জানি
নির্বাচনের রায়
নীরব ঢেউয়ে তুলবে জোয়ার
স্রষ্টা যদি চায়।
নিজের রায়টা নিজের মতো
প্রতীক বুঝে দেব
পছন্দেরই প্রার্থীটাকে
এবার বুঝে নেব।
জনগণের সরল কথা
সবাই এবার দ্যাখ্
ভোটটা আসুক দিনের আলোয়
নাম্বারে হোক এক।