শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

পারভীন শাহনাজের কবিতা: কবিদের পিরামিড হয় না

সোনার দেশ ২৪ জানুয়ারি ২০২৬ ০১:১৮ অপরাহ্ন পাণ্ডুলিপি
সোনার দেশ ২৪ জানুয়ারি ২০২৬ ০১:১৮ অপরাহ্ন
পারভীন শাহনাজের কবিতা: কবিদের পিরামিড হয় না



বিনিদ্র রাত লিখে যায়

অযাচিত জীবন সংলাপ

নদীবক্ষ মানেই জলজ ভেবো না

এখানেও জাগে শুষ্ক মরুর চর

কতটা হাঁটবে পথিক!


এখানেই সবুজের শেষ সীমানা

এরপর আদিগন্ত ধূসর বিস্মৃত প্রান্তর

কবিদের পিরামিড হয় না

বড়জোর প্রাচীন শিলালিপিতে খুঁজে পাবে

অজস্র কবিতা-ভ্রূণের আত্মাহুতির

বিবর্ণ ইতিহাস।