ছবিতে প্রথমে কি দেখতে পাচ্ছেন? উত্তরে আপনি সৃজনশীল নাকি স্বপ্নবাজ?
অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম ছবি কিংবা ভিডিওর কথা কম-বেশি সবারই জানা আছে। বর্তমান প্রজন্মের অধিকাংশ মানুষই দৃষ্টিভ্রম ছবি-ভিডিও নিয়ে ভাবেন। যা স্পষ্টতই বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলে। উঠতি বয়সী থেকে শুরু করে প্রাপ্ত বয়স্কের মানুষরা এসব ছবি দেখামাত্রই থমকে যান আর তা সমাধানে ব্যস্ত হয়ে পড়েন।
দৃষ্টিভ্রম ছবি সাধারণত অনেকটা ধাঁধার মতো। একটি মাত্র ছবি বা ভিডিও হলেও অধিকাংশ সময় তার সমাধান বা উত্তর পৃথক হয়ে থাকে। ব্যক্তিভেদে বরাবরই আলাদা আলাদা উত্তর হওয়ায় অনেকেই মনে করেন, এতে মস্তিষ্কের বিকাশ হয়। একইসঙ্গে ব্যক্তির মনমানসিকতার পরিচয়ও ফুটে উঠে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মস্তিষ্কের দুটি ভাগ আলাদাভাবে কাজ করে। কারও ক্ষেত্রে মস্তিষ্কেবর ডানদিকের অংশ বেশি সক্রিয় হয়, কারও বামদিকের অংশ। দুটি ভাগ দুই ধরনের কাজ করে। যাদের ডানদিকের অংশ সক্রিয়, তারা বেশি সৃজনশীল, তাদের কল্পনাশক্তি, শিল্পকলা, সংগীতের প্রতি আগ্রহ বেশি। যাদের মস্তিষ্কের বাম দিকের অংশ বেশি সক্রিয়, তারা বিশ্লেষণধর্মী এবং অঙ্ক, বিজ্ঞান, ভাষা ও যুক্তিবিদ্যার প্রতি বেশি আগ্রহী। আর দৃষ্টিভ্রম ছবি সমাধান থেকে আরও স্পষ্ট বোঝা যায়, আপনার মস্তিষ্কের কোন অংশ বেশি সক্রিয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দৃষ্টিভ্রম ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে একটি ছবি হলেও কেউ প্রথম দেখাতে মাছ দেখতে পাচ্ছেন, আবার কেউ মৎসকন্যা দেখতে পাচ্ছেন। প্রথম দেখাতে কে কী দেখতে পাচ্ছেন―এর জবাবই বলে দেবে, আপনার মস্তিষ্কের কোন অংশ বেশি সক্রিয়, আপনি সৃজনশীল ও স্বপ্নে ভরপুর নাকি বিশ্লেষণধর্মী ও বাস্তববাদী।
প্রথম দেখায় মাছ দেখলে
প্রথম দেখাতে যদি ছবিতে মাছ দেখতে পান, তাহলে আপনার মস্তিষ্কের ডানদিকের অংশ বেশি সক্রিয়। অর্থাৎ- আপনার শিল্পকলা এবং সংগীত সংশ্লিষ্ট বিষয়ের প্রতি আগ্রহ বেশি। আপনার কল্পনা শক্তিও বেশ তুখোড়।
যদি মৎসকন্যা দেখতে পান:
প্রথম দেখায় যদি ছবিতে কোনো মৎসকন্যা দেখতে পান, তাহলে আপনার মস্তিষ্কের বামদিকের অংশ সক্রিয় বেশি। সাধারণত, এ ধরনের মানুষ বিশ্লেষণধর্মীর হয়ে থাকে। তারা গণিত, বিজ্ঞান, ভাষা ও যুক্তিবিদ্যার প্রতি বেশি আগ্রহী থাকে।
প্রথম দেখায় সিলমাছ বা গাথার মাথা দেখতে পান
ছবির দিকে তাকাতেই যদি মাছ বা মৎস্যকন্যা না দেখে সরাসরি সিলমাছ বা গাধার মাথা দেখতে পান, তাহলে আপনার কল্পনাশক্তি অন্যদেরও থেকে অনেক বেশি বলে দাবি করা হয়েছে দৃষ্টিভ্রম ছবিটিতে।